বন্দরে হাজরাদী চানপুর যুবসমাজের উদ্যোগে মাহফিল ও দোয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৬:১৯ পিএম
বন্দরে হাজরাদী চানপুর যুবসমাজের উদ্যোগে সুন্নী তাফসিরুল কোর'আন মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বাদ এশা বন্দর উপজেলাধীন হাজরাদী নদীরপাড় এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন আহালে সুন্নত ওয়াল জামায়াতের নির্বাহী মহাসচিব আলহাজ হযরতুল আল্লামা মূফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক।
কলাগাছিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান সোহেলের পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি উপস্থিতি ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন (বি এ)।
শাহাদাত হোসেন ভূইয়া সার্বিক সহযোগিতায় এতে আরো উপস্থিত ছিলেন শাহিন সরকার, স্থানীয় সমাজ সেবক ফজলুল করিম, মোস্তফা ব্যাপারী, নাসির, ইলিয়াস হোসেন, মিন্টু, মাসুদ ভূইয়া, মোহসিন প্রধান, নজরুল ইসলাম, সজিব খন্দকার প্রমুখ।
মাহফিলে মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি, স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়নে শুকরিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।


