মাদক ব্যবসায় বাধা দেয়ায় গার্মেন্টস কর্মীকে হত্যার চেষ্টা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ০৬:১২ পিএম
ইসদাইরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় তুষার নামের এক গার্মেণ্টস কর্মীকে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ২ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে বার টার সময় পুলিশ লাইন্স বিএল সংলগ্ন বাগান বাড়ির পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
শুভ ইসদাইর বুড়ির দোকান এলাকার তৌহিদ হোসেন মুন্নার ছেলে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় উৎস, জিদান, শুভ ও মতিসহ ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, পুলিশ লাইন্স কেতাব নগর এলাকার মাদক ব্যবসায়ী উৎস, জিদান, শুভ ও মতির নেতৃত্বে ইসদাইর বুড়ির দোকান এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও অসামাজিক কর্মকান্ড করে আসছে। এতে বাধা দেওয়ায় মাদক ব্যবসায়ী উৎস, জিদান শুভ ও মতির নেতৃত্বে গার্মেন্টস কর্মী তুষারকে ২ ডিসেম্বর রাত আনুমানিক ১২ টায় তার পথ গতিরোধ করে হত্যার উদ্দেশ্যে দেশীয় অন্ত্র সর্সে সজ্জিত হয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে।
এসময় তারা তুষারকে মৃত ভেবে পুলিশ লাইন্স বিএল সংলগ্ন বাগান বাড়ির পুকুর পাড়ে ফেলে রেখে চলে যায়। পরদিন সকালে এলাকাবাসি তুষারকে উদ্ধার করে নারায়নগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করে।
মামলার বিষয়ে ফতুল্লা থানার এস আই জাকির হোসেন জানান, একটি অফিযোগ পেয়েছি আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


