Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্ন কর্মসূচি পালিত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৮:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্ন কর্মসূচি পালিত
Swapno

বিডি ক্লিন নারায়ণগঞ্জ সদর শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ড এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর)সকালে মৌচাক বাসস্ট্যান্ড থেকে রহিম মার্কেট পর্যন্ত রাস্তায় দুই পাশে পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে তারা।

 

এসময় প্রধান অতিথি ছিলেন বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, বিশেষ অতিথি ছিলেন ২নং ওয়ার্ড শান্তি সংগঠনের সভাপতি মো: আবু বকর সিদ্দিক (আবুল) সভাপতি, উদ্যোক্তা নোটারীয়ান ডাঃ আল ওয়াজেদুর রহমান, বিডি ক্লিন নারায়ণগঞ্জ এর সমন্বয়ক এস এম বিজয়, সহকারী সমন্বয়ক  মোঃ রাসেল মাহমুদ প্রমুখ।

 

পরিচ্ছন্ন কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠন, সারফর হিউম্যানিটি, মাহমুদপুর সোনালী সংসদ, মাছরাঙ্গা খেলা ঘর আসর, সেবা সংঘ, মিজমিজি আল ইসলা যুব সংঘ, সিদ্ধিরগঞ্জ সূর্য তরুন সমাজ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করার আগে সবাইকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বিল্লাল হোসেন রবিন।

 

এরপর অর্ধ শতাধিক সদস্য ৪টি গ্রুপে বিভক্ত হয়ে পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করে। এসময় পথচারীদের যত্রযত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার আহবান জানানো হয়। বিডি ক্লিনে এমন কর্মসূচিকে সাধুবাদ জানান ওই এলাকার সাধারণ মানুষ।

 

প্রসঙ্গত: ২০১৮ সালের ১৩ জুলাই নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে বিডি ক্লিনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকায় বিডি ক্লিন পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে আসছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন