Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লা থানার ওসি’র উদ্যোগে করোনায় আক্রান্তের নিকট খাদ্যসামগ্রী

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৮:১৭ পিএম

ফতুল্লা থানার ওসি’র উদ্যোগে করোনায় আক্রান্তের নিকট খাদ্যসামগ্রী
Swapno

করোনায় আক্রান্ত ব্যক্তির মনোবল বাড়াতে ফতুল্লার মাসদাইরে ভিটামিন সি জাতীয় ফল, চাল, মাছ, দেশীয় মুরগীসহ নানা ধরণের খাদ্য সামগ্রী উপহার দিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতে ফতুল্লার এনায়েতনগরের ৭ নং ওয়ার্ডের মাসদাইর ছোট কবরস্থানের পার্শ্ববর্তী ব্যাংক কর্মকতার বাড়ীর ভাড়াটিয়া ইলেকট্রনিক্স ব্যবসায়ী আব্দুল মমিনের পুত্র করোনায় আক্রান্ত নুরুন্নবী’র পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ফতুল্লা থানার ইনচার্জ আসলাম হোসেন।

 

দেশে মহামারি করোনাভাইরাস সংকট শুরু হওয়ার পর থেকেই সামাজিক সচেতনা বৃদ্ধি করার পাশাপাশি অসহায় পরিবারের পাশে সহযোগিতা করে আসছে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতেও তিনি ছুটে যান মাসদাইর ছোট কবরস্থান সংলগ্ন করোনায় আক্রান্ত রোগীর বাড়ীতে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন