Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গুডলাক ক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৭:১০ পিএম

বন্দরে গুডলাক ক্লাবের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
Swapno

বন্দরে গুডলাক ক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে অসহায় দুঃস্থ শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা বালুর মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভাস্কর্য বিষয়ে কিছু কিছু নেতারা বক্তব্য আমাদেরকে বির্তকিত করছে। মৌলবাদীরা বঙ্গবন্ধু’র ভাস্কর্য করতে দিবে না। তারা যুদ্ধ ঘোষণা করেছে।

 

এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ইসলাম মানে হানাহানি না, ইসলাম শান্তি। আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সাঃ) বলেছেন, যে মানুষকে ভালোবাসবেন আল্লাহ তাকে ভালোবাসবেন। যারা ভাস্কর্য নিয়ে সংঘাত সৃষ্টি করতে চান তাদের পরিনাম ভালো হবে না।

 

ফরাজিকান্দা গুডলাক ক্লাবের সভাপতি ও বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হাই, বন্দর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ফরাজিকান্দা গুডলাক ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা প্রমুখ।   
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন