Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:৫২ পিএম

সিদ্ধিরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
Swapno

মানুষ মানুষের জন্য এ স্লোগানকে সামনে রেখে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডে আকাশ প্রধানের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে গোদনাইল ভূঁইয়াপাড়ার প্রধান বাড়ি এলাকার পাকা রাস্তায় দুই শতাধিক অসহায়ের মাঝে (সোয়েটার) বিতরণ করা হয়।

 

এ সময় আকাশ প্রধান বলেন, মানুষের জন্যেইতো আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। আমি শীতে ভালো থাকবো, আর আমার পাশের বাড়ির বয়স্ক ব্যাক্তিটি শীতবস্ত্রের জন্য কষ্ট করবে এটা যাতে না হয়, এ জন্যই এ উদ্যোগ। আমার এধরণের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

 

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক মাসুম প্রধান, কামাল প্রধান, দেলোয়ার মাষ্টার, আক্তার প্রধান, আল-আমিন সরদার, মিলন প্রধান, সাগর প্রধান, শান্ত প্রধান, জোনায়েত প্রধান , শিমুল প্রধান, ফয়সাল ভুঁইয়া প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন