Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৬:১৩ পিএম

রূপগঞ্জে হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ
Swapno

রূপগঞ্জের তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার বরপা এলাকায় এ গণসংযোগ ও পথসভার আয়োজন করেন, তারাবো পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জাকারিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, মতিউর ভূঁইয়া, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল গাফফার ভূঁইয়া রাসেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া লিথেন, যুগ্মসাধারণ সম্পাদক ইউসুফ সাত্তার, যুবলীগ নেতা  শওকত সাউদ, মামুন মিয়া, আজিজুল ভূঁইয়া, চন্দন সাউদ, পৌর ছাত্রলীগের সহসভাপতি নাজমুল ইসলাম, ছাত্রলীগ নেতা ফারদিন, ইসরাফিল, ব্যাবসায়ী লিটন মীর, উজ্জ্বল ভূঁইয়া, আবু ভূঁইয়া, আরিফুল ইসলাম, অঞ্জন মীর প্রমুখ।

 

এ সময় বক্তারা তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবী জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন