Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে স্ত্রী’র ‘৯৯৯’ কলে ৪০০ পিস ইয়াবাসহ আটক স্বামী 

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০, ০৫:৩৮ পিএম

আড়াইহাজারে স্ত্রী’র ‘৯৯৯’ কলে ৪০০ পিস ইয়াবাসহ আটক স্বামী 
Swapno

আড়াইহাজারে রানী নামে এক গৃহবধূ পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’ কল করে তার স্বামী মাদক ব্যবসায়ী পিয়াস (২৮)কে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এ সময় তার ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪ শত পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করে পুলিশ। ধৃত ব্যক্তি স্থানীয় গির্দা (নতুন বাজার) এলাকার মোমেন মিয়ার ছেলে।

 

বৃহম্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আড়াইহাজারের গির্দা’র (নতুন বাজার) এলাকায় এঘটনা ঘটে। পুলিশের মাদক আইনে করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে শুক্রবার নারায়ণগঞ্জের আদালতে পাঠায়।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী পিয়াস দীর্ঘদিন যাবত তার স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অযুহাতে মারধর করতো।

 

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সে পুলিশের হেল্প লাইন ‘৯৯৯’এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি জানায়। বিষয়টি আড়াইহাজার থানা পুুলিশকে অবহিত করলে অভিযান চালায় পুলিশ।

 

অভিযানে পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৪ শত পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

 

এর আগেও পিয়াসের বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় মাদকদ্রব্য নিন্ত্রয়ণ আইনে একটি মামলা রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন