Logo
Logo
×

নগরের বাইরে

৭১’র ষড়যন্ত্র আজো চলছে : এম.এ রশীদ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৯:৪১ পিএম

৭১’র ষড়যন্ত্র আজো চলছে : এম.এ রশীদ
Swapno

বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেছেন, আজকে এই পবিত্র মাটিতে সমবেত হয়েছি প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য। তিনি বলেন, ১৯৭১ সালে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র আজো চলছে। এই ষড়যন্ত্রের নীল নকশা গুলো একই জায়গা থেকে সৃষ্টি হচ্ছে। 

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে থানা ও উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এম.এ রশীদ আরো বলেন, ইসলাম কারো বাপের সম্পত্তি না। ইসলামকে নিয়ে কেউ ভন্ডামী করবেন না। মসজিদ আপনাদের একার নয়। এই মসজিদ সকলের। যারা ষড়যন্ত্র করবেন তাদেরকে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব।

 

মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. খোকন সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, মহানগর ছাত্রলীগের সাধারণ-সম্পাদক হাসনাত রহমান বিন্দু, জেলা যুবলীগ নেতা খান মাসুদ প্রমূখ।

 

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, পৌর যুবলীগ নেতা কাজী জহির, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আলমগীর হোসেন, বন্দর থানা শ্রমিকলীগের সভাপতি মোজাম্মেল হক, মহানগর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভির আহম্মেদ সোহেল, বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকির হোসেন, ২৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি জাকির প্রধান, মহানগর ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিম ও অনিক তালুকদার অপুসহ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন