Logo
Logo
×

নগরের বাইরে

মুজিববর্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯ পিএম

মুজিববর্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে শীতবস্ত্র বিতরণ
Swapno

মুজিববর্ষ উদযাপন ও ৭২ তম বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে বন্দরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বন্দর ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকায় এ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলিীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর সেচ্ছা সেবকলীগের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন।

 

বাংলাদেশ মানবাদিকার কমিশনের সহসভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু।

 

এ সময় উপস্থিত ছিলেন দড়িসোনাকান্দা পঞ্চায়েত কমিটির সভাপতি ও সমাজ সেবক নূর হোসেন, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক ডা. শফিউল্ল্যাহ, ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক মো. শহিদুল্লাহ, বশির উদ্দিন প্রমুখ।

 

আলোচনা সভা শেষে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন