Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পরিবহনে ডাকাতি

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৮:৫০ পিএম

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে পরিবহনে ডাকাতি
Swapno

সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ৭ টায় সানারপাড় পিডিকে সিএনজি পাম্প সংলগ্ন দক্ষিন পাশে কভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ম ১১-৪৬৮৩) এর গতিরোধ করে এ ডাকাতির ঘটনা ঘটে।

 

এ সময় চালক ও হেলপারের টাকা ও মোবাইল লুট করে নেওয়াসহ হেলপার আমির হামজার রানে ধারালো চাঁপাতি দিয়ে রক্তাক্ত জখম করে। 

 

তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে চালক মোস্তফা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। 

 

কভার্ডভ্যান চালক মোস্তফা জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে পণ্য বোজাই করে ঢাকা মিরপুরের উদ্দেশ্যে রওনা হই।

 

পথিমধ্যো ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পিডিকে সিএনজি পাম্প সংলগ্ন দক্ষিন পাশে পৌছালে ৫/৬ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে কভার্ডভ্যানটি গতিরোধ করে।

 

তারা আমার ও আমার সহকারি আমির হামজা পকেটে থাকা মানিব্যাগসহ ২ টি মোবাইল ফোন লুটে নিয়ে যায়। মানিব্যাগে ৩২শ টাকা ছিল। আমার সহকারি তার পকেটে থাকা টাকা না দিতে চাইলে ও চিৎকার দিলে ডাকাতরা তার রানে চাঁপাতি দিয়ে গুরুতর জখম করে।

 

পরে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় সহকারি আমির হামজাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন