Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সোনারগাঁয় বিক্ষোভ মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সোনারগাঁয় বিক্ষোভ মিছিল
Swapno

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতি কম্পোজিট সংলগ্ন এক বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

 

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল (ভিপি বাদল) বলেন, ‘ভাস্কর্য ভেঙ্গে দেয়া হবে এমন কথা মামুনুল বলছেন। তিনি কি যুদ্ধ ঘোষণা করেছেন? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যুদ্ধ ও রক্তপাত পছন্দ করেনা। 

 

ইসলাম ধর্মকে পূজি করে যারা ব্যবসা করতে চান, সেই সব উগ্রবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আমারা যুদ্ধ ঘোষণা করলাম। যারা যুদ্ধ করে লাল-সবুজের একটি পতাকা এনে দিয়েছেন এবং একটি স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে এই বিজয়ের মাসে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি’।

 

বিশেষ অতিথির বক্তৃতায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) বলেন, ‘ভাস্কর্যকে ইস্যু বানিয়ে জননেত্রী শেখ হাসিনার সকল অর্জনকে নস্যাৎ করে দেয়ার জন্য এবং দেশকে পিছিয়ে দেয়ার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে। 

 

প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যেহেতু রাজপথে নেমেছি, এই রাজপথে থেকেই জামায়াত শিবিরের সকল অপকর্মের বিরুদ্ধে দাতভাঙ্গা জবাব দিব’। 

 

উক্ত কর্মসূচিতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট সামছুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী (বিরু) এবং সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম উপস্থিত ছিলেন। 


তাছাড়া এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গির আলম, দপ্তর সম্পাদক এম এ রাসেল, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শামসুদ্দিন খাঁন আবু ও মাহমুদা আক্তার ফেন্সী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নূরে আলম খাঁন, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ওসমান গণি, এডভোকেট ফজলে রাব্বি, মোহাম্মদ হোসাইন, নাছরিন সুলতানা ঝরা, জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওবায়দুল হক মাস্টার, সোনারগাঁও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, যুগ্ম আহবায়ক নূর নবী, সদস্য মুছা মিয়া, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুব খাঁন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা উর্মি আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন