বন্ধ হচ্ছে না সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে চাঁদাবাজী
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৮:৩৪ পিএম
বন্ধ হচ্ছে না সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে রব বাহিনীর চাঁদাবাজী। রহস্যজনক কারনে এ বিষয়ে কোনরুপ তদন্ত না করে স্থানীয় প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। ফলে বেপরোয়া হয়ে পরেছে আঃ রবসহ তার সন্ত্রাসী বাহিনী।
জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল মোড় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উত্তর পাশে সরকারী জায়গায় দখল করে ১৫/২০ টি দোকান করে দৈনিক হারে ৩শ থেকে ৫শ টাকা করে চাঁদা আদায় করছে।
শতাধিক পরিবহন হকারদের কাছ থেকেও জোড় পূর্বক দৈনিক ৫০ টাকা করে চাঁদা আদায় করছে। সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের এ চাঁদাবাজীকে কেন্দ্র করে পান দোকারদার নুরা মিয়াকে গত ২০১৩ইং সালে হত্যা করা হয়।
এ হত্যার প্রধান আসামী আঃ বর। আঃ রব উক্ত মামলায় জেল থেকে বেড়িয়ে পূর্বের ন্যায় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে চাঁদাবাজী শুরু করে। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগ থাকলেও রহস্য জনক কারনে থানা পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছে না। ফলে চাঁদাবাজ আঃ রব ও তার সন্ত্রসী বাহিনী আরো বেপরোয়া হয়ে পরেছে।
ভুক্তিভোগী দোকানদার ও হকাররা জানায়, আঃ রবের অত্যাচারে আমরা অতিষ্ট। তাকে আমরা দৈনিক চাঁদা না দিলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের মারধর করাসহ বিভিন্ন হুমকি দিয়ে থাকে।
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মাঝেরচর এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে আব্দুর বর। সে গত কয়েক বছর যাবৎ সিদ্ধিরগঞ্জ থানার নায়া আটি মুক্তিনগর এলাকায় মুক্তিযোদ্ধার মেয়েকে বিয়ে করে দাপটের সাথে শিমরাইল মোড় এলাকা চড়ে বেরাচ্ছে।
এরি ধারাবাহিকতায় শিমরাইল মোড়ের ফুটপাতসহ ১৫/২০ টি দোকান দখল করে চাঁদা আদায় করে আসছে। প্রতি দোকান থেকে আব্দুর রবের লোকজন ৩শ থেকে ৫শ টাকা করে চাঁদা তোলে। এছাড়া মহাসড়কে দুরপাল্লার যাত্রীবাহী পরিবহনে দৌড়ে দৌড়ে যারা হকারী করেন, তাদের কাছ থেকে দৈনিক ৫০ টাকা করে চাঁদা তোলা হয়।
কেউ আব্দুর রবকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে লোকজন দিয়ে ঐ ব্যক্তিকে ধরে এনে মারধর করে এবং জিম্মি করাসহ বিভিন্ন হুমকি দিয়ে থাকে। এই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। নিরবে চাঁদা দিয়ে যাচ্ছে দোকানদার ও হকাররা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, দীর্ঘদিন ধরে আব্দুর রব মহাসড়কের পাশে অবস্থিত দোকান, বাস কাউন্টার এবং পরিবহন হকারদের কাছ থেকে দাপট খাটিয়ে চাঁদা তুলছে। এ চাঁদাবাজী বন্ধে সচেতন এলাকাবাসী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উর্দ্ধতন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছে।


