Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ   

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৭:৩৬ পিএম

ফতুল্লায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ   
Swapno

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের এবং ধর্ষক-নির্যাতকদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৯ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৩ টায় ফতুল্লা রেল স্টেশনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফতুল্লা থানার উদ্যোগে এই গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

 

উল্লেখ যোগ্য দাবিগুলো হলো :

 

ধর্ষণ-নিপীড়ন বন্ধে ও বিচারে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ।

 

হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন রোধে সেল কার্যকর।

 

সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন।

 

নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলোপ।

 

ধর্মীয়সহ সকল সভা সমাবেশে নারীবিরোধী বক্তব্য শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য করা।

 

স্বাক্ষর সংগ্রহকালে বক্তব্য রাখেন ফ্রন্ট’র জেলা সভাপতি সুলতানা আক্তার, ফতুল্লা থানার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, ওয়াসি মাহমুদ, জিহাদ হোসেন, সাদিয়া আক্তার ও মানজারুল ইসলাম।

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারী-শিশুর উপর নির্যাতন –সহিংসতা-ধর্ষণ-হত্যা পূর্বের যে কোন সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৯ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫ টি, তার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ২০৮ টি। ধর্ষণের পর হত্যার ঘটনা ৪৩ টি। ধর্ষণের শিকার ১২ জন আত্মহত্যা করেছে।

 

দেশে ব্যাপক ধর্ষণবিরোধী আন্দোলন গড়ে উঠার কারণে ধর্ষণের শাস্তি আরও কঠোর করার লক্ষ্যে মৃত্যুদণ্ডের বিধান করা হয়েছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা হলেও ধর্ষণ কমেনি।

 

তারা বলেন, বাস্তবে ধর্ষণের ক্ষেত্রে বিচারহীনতাই নারীর উপর সহিংসতা বৃদ্ধির কারণ। তাই শুধু কঠোর আইন নয়, আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রে সরকারকে অধিক যত্নবান হতে হবে। 

 

তারা বলেন, নারীদের বিপর্যয়ের মধ্যে রেখে একটা দেশ কখনো আধুনিক হতে পারে না, দেশের উন্নয়ন সার্থক উন্নয়ন হয় না। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান।

 

সিটি কর্পোরেশন, উপজেলা ও থানাগুলোতে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে মেয়রসহ জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে প্রদানসহ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন