Logo
Logo
×

নগরের বাইরে

হাসিনা গাজীকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ ও মাস্ক বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০, ০৬:০১ পিএম

হাসিনা গাজীকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ ও মাস্ক বিতরণ
Swapno

রূপগঞ্জের তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মেয়র নির্বাচনে হাসিনা গাজীকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে গণসংযোগ, উন্নয়ন স্মরণিকা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার শান্তিনগর এলাকায় অনুষ্ঠিত এই কর্মসূচীতে নেতৃত্ব দেন তারাবো পৌর যুবলীগের যুগ্মসম্পাদক মাহবুবুর রহমান জাকারিয়া।

 

এ সময় উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ডাক্তার হানিফ সাউদ, সিরাজুল ইসলাম সাউদ, নাসির ভূঁইয়া, হাজী মোকসেদুল আলম মীর, আবুল হোসেন এগারত, হাজী বাহাউদ্দিন, আব্দুল জলিল, লোকমান হোসেন, ইয়ার হোসেন সাউদ, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহসম্পাদক মাহাবুব আলম ভুঁইয়া, তারাবো পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এনামুল ভুঁইয়া, যুবলীগ নেতা বায়েজিদ সাউদ, খায়রুল বাশার স্বপন, শওকত সাউদ, আব্দুল গাফ্ফার রাসেল, শাহাদাত হোসেন লিথেন, জামাল সিকদার প্রমুখ।

 

এ সময় বক্তারা, তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবী জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন