Logo
Logo
×

নগরের বাইরে

কুতুবপুরে ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:৫৫ পিএম

কুতুবপুরে ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
Swapno

ফতুল্লার কুতুবপুরে পূর্ব শত্রুতার জেরধরে এক ফার্নিচার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী ইমাম হোসেন গংদের বিরুদ্ধে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় ভূইগড় বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে টুকটুকি স্টুডিও সংলগ্ন বাড়ীতে ঘটনাটি ঘটে।


এ বিষয়ে ভূইগড় বাসস্ট্যান্ড এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ মনির হোসেন (৩৯) বাদী হয়ে দেলপাড়া লিটল জিনিয়াস স্কুলের পার্শ্বের এলাকার মৃত কদম আলীর দুই ছেলে ইমাম হোসেন (৪৪), আমিন হোসেন (৪৬), আমির হোসেনের স্ত্রী জাদেজা (৩৮), আমিন হোসেনের দুই ছেলে আজিজুল (২১), আল আমিন (১৯), আনসার আলীর ছেলে ও মেয়ে শিরিনা আক্তার (৪০), নবী হোসেন (৫৩) সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে ফতুল¬া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 


অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে পূর্বশত্রুতার বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত বিবাদীগন সহ অজ্ঞাতনামা ৪/৫ জন প্রত্যেকের হাতে থাকা ধারালো চাপাতি, রামদা, বটি দা, লোহার রড, কাঠের ডাসা ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়ে বে-আইনী জনতাবদ্ধে অনাধিকারে বাদী মনিরের বাড়ীতে প্রবেশ করে তাকে ও তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করিলে, মনির বিবাদীগনকে গালিগালাজ করিতে নিষেধ করিলে তার উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে তাকে আক্রমণ করে মারপিট সহ হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। 


বাদী মনির মাথায় কোপ খেয়ে মাটিতে লুটাইয়া পড়িলে আরেক বিবাদীর হাতে থাকা ধারালো বটি দ্বারা খুন করার উদ্দেশ্যে মাথার পিছনে কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাদী মনিরের ডাক চিৎকারে তার শ্বাশুড়ি হাফেজা বেগম (৫৫) তাকে রক্ষা করার জন্য আগাইয়া আসিলে বিবাদীগন তাকেও এলোপাথাড়ি মারপিট সহ শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। 


এমতাবস্থায় ৩ নং বিবাদিনী তার শ্বাশুড়ির গলায় থাকা দেড় ভরি ওজনের একটি স্বর্নের চেইন যাহার মূল্য (আনুমানিক ৯০ হাজার টাকা) ছিনিয়ে নিয়ে যায়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। 

 

পরবর্তীতে বাদী মনির ও তার শ্বাশুড়িকে আশপাশের লোকজনদের সহযোগিতায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়ায় চিকিৎসা গ্রহণ করে।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, অভিযোগ পেয়েছি, অভিযোগের সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন