Logo
Logo
×

নগরের বাইরে

উন্নয়নের পাশাপাশি পৌরবাসীকে শান্তিতে রাখতে চাই : ডালিয়া  

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:৩৫ পিএম

উন্নয়নের পাশাপাশি পৌরবাসীকে শান্তিতে রাখতে চাই : ডালিয়া  
Swapno

সোনারগাঁ পৌর নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত বলেছেন, “আল্লাহর উপর ভরসা রেখে শুধুমাত্র জনগণের খেদমতের নিয়তে আমি নির্বাচনী মাঠে নেমেছি। আমার কোন পিছুটান নেই। 

 

তাই রাজনীতি করে গাড়ি বাড়ী করতে চাই না। আল্লাহ যদি আমাকে মেয়র নির্বাচিত করেন তাহলে উন্নয়নের পাশাপাশি পৌরবাসীকে শান্তিতে রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাবো।” বুধবার (৯ ডিসেম্বর) বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাগমুছা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

ডালিয়া লিয়াকত আরও বলেন, ইনশাআল্লাহ আমি মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত সুন্দর পৌরসভা উপহার দিব। দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচের ব্যবস্থা করবো। অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবো।”  

 

এম এ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন- পৌর নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মিয়া স্বপন, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী, পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি, কাউন্সিলর দুলাল মিয়া, কাউন্সিলর ফারুক আহমেদ তপন, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর গরীব নেওয়াজ, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিলন মিয়া, সাধারন সম্পাদক মোঃ শাহালম মিয়া, যুবলীগ নেতা নবনুর হোসেন সাবিক, কাউসার মিয়া, আকলিমা বেগম, জাতীয় পার্টি নেতা মোঃ মোক্তার হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল্লাহ, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ ইমাম হাসান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সদস্য ফজলুল হক মাষ্টার, মোঃ জহির, বিশিষ্ট সমাজসেবক মোঃ রোকনউদ্দিন, কামাল মিয়া, জামাল মিয়া, মোঃ সবুজ, আনোয়ার হোসেন, জাকির হোসেন, রিপন মিয়া, ইকবাল, শাহীন, জাকারিয়া, সুমি বেগম, শিল্পী, নাসরিন আক্তার, পান্না, সিনথিয়া আক্তার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন