Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে বেগম রোকেয়া দিবস পালিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৯:২৭ পিএম

বন্দরে বেগম রোকেয়া দিবস পালিত
Swapno

নারী জাগরণের অগ্রদূত রোকেয়া দিবস-২০২০ পালণ উপলক্ষে জয়িতাদের সম্মাননা প্রদান, চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় মহিলা বিষযক অধিদপ্তরের উদ্যোগে বন্দর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অুষ্ঠিত হয়।

 

 আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধাণ অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন, নারীরাই পারে এই সমাজকে বদলে দিতে। ভয় পেলে চলবে না। সাহস আর ঐক্যবদ্ধ প্রয়াসেই সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে।  

 

বন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা।  


অনুষ্ঠান সসঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাব প্রকল্পের আবৃত্তি শিক্ষক রোকসানা সামিয়া। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক গৌতম চন্দ্র দত্ত, স্টোর কিপার আসাদুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন