Logo
Logo
×

নগরের বাইরে

নারী অভিবাসী কর্মীদের অধিকার বিষয়ক আলোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:৩২ পিএম

নারী অভিবাসী কর্মীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
Swapno

জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী ১৬ দিবসের প্রচারণার অংশ হিসাবে ‘বাংলাদেশী নারী অভিবাসী কর্মীদের অধিকার প্রতিষ্ঠায়’ সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, অভিবাসী কর্মী ও সংবাদকর্মীদের অংশগ্রহনে এক আলোচনা সভার আয়োজন করেছে আওয়াজ ফাউন্ডেশন।

 

বুধবার (৯ ডিসেম্বর) সকাল দশটায় আওয়াজ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ এর উদ্যোগে আঞ্চলিক কার্যালয় ফতুল্লার বিসিকে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রবাসী কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা জাহান।

 

নারায়নগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. আসাদুজ্জামান সর্দারে সভাপতিত্বে ও আওয়াজ ফাউন্ডেশনের অপারেশন ডিরেক্টর নাহিদুল হাসান নয়নের সঞ্চালনায় মূল বক্তব্য উপস্থাপন করেন আওয়াজ ফাউন্ডেশনের অভিবাসন পরিচালক আনিসুর রহমান খান।

 

প্রধান অতিথি মাহমুদা জাহান তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম স্বপ্ন নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠা।

 

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার নারী। আমি নিজেও একজন নারী। এ সময় তিনি স্বামী বিবেকানন্দের উদ্বৃতি দিয়ে বলেন, পাখী কখনও একডানায় ভর করে উড়তে পারে না। তেমনি, নারীর অংশগ্রহন ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তিনি আওয়াজ ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্দ্যোগের প্রসংশা করেন।

 

সভাপতি বক্তব্যে মো. আসাদুজ্জামান সর্দার বলেন, কোন ধরনের বিনিয়োগ ছাড়াই অভিবাসী কর্মীগণ বাংলাদেশে বৈদেশিক মূদ্রায় সর্বোচ্চ অবদান রাখেন।  কিন্ত তারাই সব চেয়ে বেশী অবহেলিত। বর্তমান সরকার অভিবাসী কর্মীদের উন্নয়নে অনেক কর্মসূচী গ্রহন করেছেন। এ সময় তিনি নারী অভিবাসীদের অধিকার রক্ষায় সকলকে যৌথভাবে কাজ করার আহবান জানান। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমরান মোহাম্মদ খান, সভায় ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. হুমায়ুন কবির, এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, কল্যাণী সেবা প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল লতিফ রানা, শক্তি ফাউন্ডেশনের দেলোয়ার হোসেন, সূর্যের হাসির ক্লিনিক ম্যানেজার মাহবুবর রহমান, মুসলিম এইডের মো. ফরজ আলী, বাংলাদেশ নারী উন্নয়ন হস্তশিল্প ফাউন্ডেশনের মিনু রহমান প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন