Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:২৫ পিএম

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
Swapno

আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- পাভেল, আবু তাহের, বাবুল হোসেন, আবু হানিফ, দুলাল,শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও আরজু। অন্যরা বিভিন্ন সেবা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (৯ ডিসেম্বর) স্থানীয় জালাকান্দি এলাকায় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত আবু তাহের বলেন, জালাকান্দি কবরস্থান সংলগ্ন এলাকায় কিছু জমিতে সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে হাসান ও পাভেল গ্রুপের মধ্যে প্রথমে সংঘর্ষ হয়। 

এক পর্যায়ে আমাকে একাপেয়ে ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। তিনি বলেন, জমিতে সাইনবোর্ড টানানোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। 

এদিকে পাভেল বলেন, হাসান গংয়েরা আমাদের জমিতে জোরপূর্বক সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। এতে আমার পিতা বাধা দিয়ে তাকে মারধর করা হয়। পরে আমরা এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা চালানো হয়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন