হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে উঠান বৈঠক
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৮:১৩ পিএম
রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার টাটকী এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম অাতিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে অারো উপস্থিত ছিলেন, তারাবো পৌর যুবলীগ নেতা তারিকুল ইসলাম শাকিল ভূঁইয়া, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড অাওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শফিকুল হক মনির, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক অামিন খান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিথুন ভুঁইয়া, যুবলীগ নেতা রুবেল ভুঁইয়াসহ অনেকে।
সভায় বক্তারা, তারাবো পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপজেলা অাওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার সফল মেয়র হাসিনা গাজীকে পুনরায় মেয়র নির্বাচিত করার দাবী জানান। এছাড়া, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম অাতিকুর রহমানকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করার দাবী জানান বক্তারা।


