রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী ও মাস্ক বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৭:৪০ পিএম
মুজিববর্ষে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান" স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা'র অনুপ্রেরনায় বুধবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার মাহনা এলাকায় মাহনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়ার উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, যুবলীগ নেতা জহিরুল ইসলাম চৌধুরী সৌরভ, গোলাকান্দাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ মোমেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফজলুল হক, গোলাকান্দাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ মোমেন মোল্লা, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা, গোলাকান্দাইল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ রিপন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সাত্তার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাদল রায়হান, দেলোয়ার হোসেন, আলম হোসেন, রবিউল্লাহ, ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন ভুঁইয়াসহ অনেকে।
পরে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া।


