Logo
Logo
×

নগরের বাইরে

করোনায় মারা যাওয়া যুবলীগ নেতা রিপন মাতবরের দাফনে টিম খোরশেদ

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:৪০ পিএম

করোনায় মারা যাওয়া যুবলীগ নেতা রিপন মাতবরের দাফনে টিম খোরশেদ
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের হাজীগঞ্জ ঘোপটা নিবাসী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ রিপন মাতবর করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার পরিবারের আহবানে দাফন করেছেন কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

 

বুধবার (৯ ডিসেম্বর) আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ মরহুমের গোসল, কাফন ও পারিবারিক আয়োজনে আইটি স্কুল মাঠে বিশাল জানাযা শেষে বাদ আসর দাফন সম্পন্ন করেছে।

 

এর আগে গত ৪ ডিসেম্বর টিম খোরশেদের প্লাজমা ডোনার খন্দকার রাইসুল রুশদী মরহুমকে বি পজেটিভ প্লাজমা ডোনেশন করেছিলেন।

 

রিপন মাতবরের দাফন টিমে ছিলেন হাফেজ শিব্বির আহমেদ, নাজমুল কবীর নাহিদ, আওলাদ হোসেন, হাফেজ রিয়াদুল, আনোয়ার হোসেন, মোঃ লিটন মিয়া ও মোঃ নাঈম।

 

খোরশেদ বলেন, করোনার ২য় ঢেউ খুব ভয়ের। আমরা এখন আর সচেতন নই তাই ভয়টা বেশি। এখনি সবাইকে সচেতন হতে হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন