Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ আ’লীগের বিক্ষোভ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৪:৫৯ পিএম

বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ আ’লীগের বিক্ষোভ
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি সিদ্ধিরগঞ্জে আদমজী সড়কের ইপিজেড’র সামনে থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

 

সমাবেশে সিদ্ধিরগঞ্জ সাইলো এলাকা থেকে থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হাজী মো. ইয়াসিন মিয়ার নির্দেশে মিছিলসহ অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক, বাংলাদেশ আন্ত: জেলা ট্রাক চালক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সম্পাদক হাজী মিজানুর রহমান দিপু।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন