Logo
Logo
×

নগরের বাইরে

জনগণের ইচ্ছায় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো করতে চাই : ফজর আলী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২০, ০৪:১৯ পিএম

জনগণের ইচ্ছায় ভাইয়ের অসমাপ্ত কাজগুলো করতে চাই : ফজর আলী
Swapno

এই সরকারের আমলে নারায়ণগঞ্জে আশানুরূপ উন্নয়ন হয়েছে। যা অনেক জায়গায় এখনো চলমান রয়েছে। ব্যতিক্রম নয় সদর উপজেলার গোগনগর ইউনিয়ন।

 

এই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলীর মৃত্যুতে এখানকার চেয়ারম্যান পদটি শূন্য রয়েছে। আর এই কারণে আগামী নির্বাচনে কে হবেন এই ইউনিয়নের চেয়ারম্যান তা নিয়ে জনমনে রয়েছে নানাবিধ আলোচনা।

 

এ বিষয়ে গোগনগর ইউনিয়নবাসির সাথে কথা বললে তারা আগামী নির্বাচনে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

 

তবে ইউনিয়নের অধিকাংশ জনগণ প্রয়াত চেয়ারম্যান নওশেদ আলী'র উন্নয়নের স্মৃতির কথা মনে রাখতে ও তার অসমাপ্ত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তার ছোট ভাই ব্যবসায়ী ফজর আলীর কথা ভাবছেন।

 

সৎ ও জনদরদী ফজর আলী বিগত সময়ে এই ইউনিয়ন বাসিকে সাহায্য সহযোগিতার পাশাপাশি মহামারি করোনা কালেও দাড়িয়েছেন বলে অধিকাংশ জনগণ জানান। এই ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমাজ সেবক ব্যবসায়ী ফজর আলী অন্যতম যোগ্য প্রার্থী বলে তারা মনে করেন।

 

এই বিষয়ে কথা বললে ব্যবসায়ী ফজর আলী জানান, জনগণ আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করলে জণগনের জন্য আমি আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সকল প্রকার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো করতে চাই।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন