Logo
Logo
×

নগরের বাইরে

বিভ্রান্তির অবসান: সোনারগাঁ পৌর মেয়র পদে হোসাইনের নাম প্রস্তাব

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৭:৪০ পিএম

বিভ্রান্তির অবসান: সোনারগাঁ পৌর মেয়র পদে হোসাইনের নাম প্রস্তাব
Swapno

আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রস্তাব নিয়ে বিভ্রান্তির অবসান হয়েছে। মেয়র পদে মনোনয়নের জন্য ৬জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি। এরমধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ সম্পাদক মোহাম্মদ হোসাইনের নামও প্রস্তাব করা হয়েছে।

 

গত রোববার (৬ ডিসেম্বর) উপজেলা আওয়ামীলীগেরমেয়র পদে মনোনয়ন সংক্রান্ত জরুরী বৈঠকের পর কয়েকটি গণমাধ্যমে সংবাদ হয় যে, মেয়র পদে মনোনয়নের জন্য ৪জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। এবং তাতে মোহাম্মদ হোসাইনের নাম নেই।

 

কিন্তু গত সোমবার (৭ ডিসেম্বর) সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন সংক্রান্ত সভার সিদ্ধান্ত ও লিখিত প্রস্তাবনায় দেখা যায় ৬জন প্রার্থীরই নাম দেয়া হয়েছে। এবং মোহাম্মদ হোসাইনের নাম রয়েছে।

 

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শামসুল ইসলাম ভুইয়া ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, আসন্ন পৌরসভা নির্বাচনে ৬জন প্রার্থী জনগনের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা হলেন, গাজী মুজিবুর রহমান, ছগির আহমেদ, ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, ওসমান গনি ও মোহাম্মদ হোসাইন।

 

সভায় পৌরসভার নির্বাচন ও প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এবং আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে এই ৬ জনের নাম স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। চিঠির সঙ্গে সবার বায়োডাটাসহ পৌরসভা আওয়ামীলীগ ও উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্তের কপিও পাঠানো হয়।

 

এরপর এসব যাচাই বাছাই করে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের আলোকে যে কোন একজনকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার জন্য আবেদন করা হয়।  

 

এবিষয়ে মোহাম্মদ হোসাইন বলেন, ছাত্রনেতা হিসেবে আমি শুরু থেকেই মেয়র পদে মনোনয়নের জন্য কাজ করে যাচ্ছি। পৌরসভার প্রত্যেকটি এলাকা-পাড়া মহল্লায় ভোটারদের দোয়া নিচ্ছি।

 

কিন্তু আমাকে পিছিয়ে দিতে কে বা কারা গুজব ছড়িয়ে আমার নির্বাচনী মাঠ নষ্ট ও কর্মীদের মনোবল ভাঙ্গার চেষ্টা করে। যাই হোক সত্য একদিন প্রকাশ পাবেই। আল্লাহ পাকের ইচ্ছায় উপজেলার পর, কেন্দ্রীয় মনোনয়ও পাবো বলে আশাবাদী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন