Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যুবককে আটক করে মারধর, চাঁদা দাবি

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৭:১৩ পিএম

ফতুল্লায় যুবককে আটক করে মারধর, চাঁদা দাবি
Swapno

ফতুল্লার একটি ইটখোলায় হাফিজুল ইসলাম নামে এক যুবককে আটক করে দুই লাখ টাকা চাঁদার দাবিতে মারধর করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাব্বি ও মিজান নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ফতুল্লার নন্দলালপুর এলাকার অলি হাজীর ইটভাটায় এই ঘটনায়  অভিযান চালিয়ে পুলিশ হাফিজুল ইসলামকে উদ্ধারসহ দু’জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় হাফিজুল বাদী হয়ে গ্রেফতারকৃতদেরসহ অজ্ঞাত চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

গ্রেফকৃতরাকৃত রাব্বি পাগলা বউবাজার এলাকার মোক্তার মিয়ার বাড়ির ভাড়াটিয়া সামাদের ছেলে এবং মিজান একই এলাকার সায়েমের বাড়ির ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে।

 

মামলায় বিবরণে জানা যায়, হাফিজুলের বাড়ি সাতক্ষীরার রইছপুর এলাকায়। তার বড় ভাই আশরাফুল ইসলাম আগে একই ইটভাটায় লেবার সরদারের কাজ করতো। গত এক মাস তার সঙ্গে হাফিজুলের যোগাযোগ নেই।

 

শুক্রবার হাফিজুল নন্দলালপুর আসলে জানতে পারেন তার ভাই আশরাফুল নন্দলালপুর এলাকায় ঋণ করে বাড়িতে চলে গেছে। সোমবার হাফিজুল ওই ইটভাটায় গেলে রাব্বি ও মিজানসহ আরও চারজন মিলে হাফিজুলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

 

সে সময় তারা হাফিজুলের সাথে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ফতুল্লা মডেল থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে দুইজনকে গ্রেফতার করে।

 

মামলা সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন