বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:৫১ পিএম
বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক আনিস মল্লিক, উপজেলা যুবলীগের সহ সম্পাদক শফিকুল ইসলাম জাহিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক, আওয়ামীলীগ নেতা লোকমান হোসেন ভান্ডারীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।


