র্যাব-১১ অভিযানে বন্দরে ইয়াবাসহ রুবেল গ্রেপ্তার
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম
বন্দরে ৯২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ রুবেল হোসেন (৩২) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত ৭ ডিসেম্বর সোমবার রাতে বন্দর বাসস্ট্যান্ডস্থ ভূইয়া এন্টার প্রাইজ নামক দোকানে সামনে থেকে ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে রাতেই থানায় সোর্পদ করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রুবেল হোসেন বন্দর থানার পদুঘরস্থ ওলাক এলাকার মৃত আলীনূর হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ক্যাম্পের ডিএডি আবু সৈয়দ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন।


