বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪ পিএম
বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত ৭ ডিসেম্বর সোমবার রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার হরিপুর এলাকার নাসির মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী মনির হোসেন (৪৫) ফুলহর এলাকার রমিজ উদ্দিন মিয়ার ছেলে জিআর মামলার পলাতক আসামী বাবুল (৪৫) ও দড়ি-সোনাকান্দা এলাকার কলিম উদ্দিন মিয়ার ছেলে সিআর মামলার পলাতক আসামী ইমরান হোসেন নিরব (২৫)।


