Logo
Logo
×

নগরের বাইরে

আইভীর সু-দৃষ্টি আছে বলেই জালকুড়িতে উন্নয়ন হচ্ছে : ইস্রাফিল প্রধান

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৬:২৭ পিএম

আইভীর সু-দৃষ্টি আছে বলেই জালকুড়িতে উন্নয়ন হচ্ছে : ইস্রাফিল প্রধান
Swapno

৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রাফিল প্রধান বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওর্য়াডে মধ্য আমাদের জালকুড়ি এলাকার প্রতি নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সু-দৃষ্টি আছে বলেই এতো উন্নয়ন হচ্ছে। 

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি নাইন্তাপাড়া ও খিলপাড়া এলাকায় ৭ কোটি ৫১ লক্ষাটাকা ব্যায়ে রাস্তা ও ড্রেন র্নিমান কাজের উদ্বোধন কালে তিনি একথা বলেন। 

 

এসময় তিনি আরো বলেন আপনারা এলাকাবাসী আমাদের নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জন্য দোয়া করবেন, মেয়রের পিতা মাতার জন্য দোয়া করবেন। আমাদের এলাকায় অনেক উন্নয়ন কাজ হচ্ছে সেগুলো আপনারা খেয়ার রাখবেন কাজ যেন সুন্দর ভাবে শেষ হয়। 

 

কোন ঠিকাদার যদি কাজ খারাপ করে আপনারা আমাকে জানাবেন আমি তাদের বিরুদ্বে ব্যাবস্থা নিব। রাস্তা র্নিমান করার সময় যদি করো স্থাপনা পরে আপনারা নিজ উদ্যোগে তা সড়িয়ে দিবেন। ঠিকাদারদের কাজে সহযোগিতা করবেন তারা যেন কাজ গুলি সুন্দর ভাবে করতে পারে। 

 

এসময় আরো উপস্থিত ছিলেন নাসিকের ইঞ্জিঃ নাজমুল হক, ওয়ালীউল হোসেন দিপন, মোহাম্মদ সিরাজ, মুক্তিযোদ্বা মাওলানা বশির উদ্দিন, হাজী আফসার উদ্দিন মাস্টার, হাজী আব্দুল আজিজ, আব্দুল হক, মানিক মিয়া, আজিম, রনী, সাকিব, আল-আমিন, ইরান, নয়ন ও রাহাত প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন