Logo
Logo
×

নগরের বাইরে

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্র সংসদের বিক্ষোভ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২০, ০৪:৪৩ পিএম

ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্র সংসদের বিক্ষোভ
Swapno

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজ ছাত্র সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলটি উপজেলার মঠেরঘাট, মুড়াপাড়া বাজারসহ আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে। মিছিল শেষে কলেজের মাঠ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

 

মুড়াপাড়া বিশ^বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু সুকুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন ছাত্রসংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজিব, সাহিত্য সম্পাদক মনির হোসেন, মহিলা সম্পাদিকা শাকিলা আক্তার, আরিফুল ইসলাম, ফজলে রাব্বি, আলআমিন, রফিকুল ইসলাম, জুয়েল মিয়া  ও নিহাল আহম্মেদ প্রমূখ।

 

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে তারা স্বধীনতার বিপক্ষের শক্তি। তারা বাংলাদেশকে অস্বীকার করে। 

 

এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত জামায়াত শিবিরকর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বক্তারা  বলেন, যে কোন সময় ছাত্র সংসদের নেতাকর্মীদের উপর হামলা হতে পারে তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন