Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোনারগাঁয় মশাল মিছিল

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৯:১৬ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোনারগাঁয় মশাল মিছিল
Swapno

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে (৭ ডিসেম্বর) সোমবার সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখ থেকে একটি মশাল মিছিল বের করা হয়েছে।


 মশাল মিছিলটি আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখ থেকে নিকটস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার হয়ে প্রায় ১ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উক্ত কার্যালয়ে এসে শেষ হয়। 

 

মশাল মিছিল শেষে উক্ত কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তৃতায় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা মানে বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতাকে আঘাত করা। যে সকল দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ^াস করেনা। 

 

প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করার জন্য এবং দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। তাদেরকে আমরা ঘৃণা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মৌলবাদীদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি রাজপথে থেকে সফল করার অঙ্গিকার ব্যক্ত করছি’।

 


সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সহ-সভাপতি মাছুম চৌধুরী, সহ-সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি রাসেল আহম্মেদ, আওয়ামী মটর চালক লীগ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত, আদনান ফয়সাল, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে একই স্থানে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি পালন করা হয়েছিলো। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন