Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ পুলিশের অভিযানের ৩ ডাকাতসহ গ্রেফতার ৮

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৬:৩৭ পিএম

সিদ্ধিরগঞ্জ পুলিশের অভিযানের ৩ ডাকাতসহ গ্রেফতার ৮
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অব্যাহত বিশেষ অভিযানের নবম দিনে ৩ ডাকাত ও পরোয়ানাভুক্ত ৫ আসামীসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে পুলিশ ৩ টি লোহার ধারালো ছোরা ও ৩টি রড উদ্ধার করেন। তারা পাইনাদী নতুন মহল্লা’র ১০ তলা বিল্ডিং এর পূর্ব পাশের গলিতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মো. মশিউর রহমান (পিপিএম-বার) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) শরীফ আহমেদসহ একাধিক কর্মকর্তা ও পুলিশ সদস্য।

 

এ সময়ে ৫টি জিআর পরোয়ানা ভূক্ত ৫ জন আসামীসহ ডাকাতির প্রস্তুতি গ্রহন কালে  ৩ টি লোহার ধারালো ছোরা, ৩টি রড সহ্ আসামী  মো. জাফর (২০) মো. রাকিব (১৯) মো. রবিউল (১৮)দেরকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লা সাকিনস্থ ১০ তলা বিল্ডিং এর পূর্ব পাশের গলি হইতে গ্রেফতার করা হয়।

 

ডাকাতির প্রস্তুতির ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার মামলা দায়ের করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন