Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ   

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৬:২১ পিএম

বন্দরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের গণস্বাক্ষর সংগ্রহ   
Swapno

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার সাথে যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি, ধর্ষণ, নীপিড়ন বন্ধ ও বিচারে ব্যার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে অপসারণ, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী নির্যাতন কারীসেল কার্যকর, সিডও সনদের পূর্ণ বাস্তবায়ন, নারীর প্রতি বৈষম্যমূলক সকল আইন ও প্রথা বিলুপ, ধর্মীয়সহ সকল সভা সমাবেশে নারী বিরোধী বক্তব্য শাস্তি যোগ্য অপরাধ হিসেবে গণ্য করাসহ ৯ দফা দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলা। সোমবার (৭ ডিসেম্বর)  সকাল ১১ টায় বন্দর ১ নং ফেরীঘাটের সামনে এ গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। 


স্বাক্ষর সংগ্রহ কালে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তার, জেলার অর্থ সম্পাদক ও বন্দর উপজেলার আহ্বায়ক মুন্নি সরদার,সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রবিন, জেলার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তা, সদস্য মুসকান ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে নারী-শিশুর উপর নির্যাতন –সহিংসতা-ধর্ষণ-হত্যা পূর্বের যে কোন সময়ের তুলনায় বহুগুণ বেড়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে গত ৯ মাসে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫ টি, তার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ২০৮ টি। ধর্ষণের পর হত্যার ঘটনা ৪৩ টি। ধর্ষণের শিকার ১২ জন আত্মহত্যা করেছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। এইভাবে নারীদের কে অন্ধকারে রেখে একটা দেশ কখনো আধুনিক হতে পারে না।  


তাই ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার লক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলার পক্ষ থেকে গণস্বাক্ষর 
সংগ্রহ করে বন্দর ইউএনও বরারব এবং মাস ব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধি  বরাবর এবং পরবর্তীতে ডিসির 
মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন