Logo
Logo
×

নগরের বাইরে

চুরি হওয়ার সাড়ে ৩ ঘন্টার মধ্যে অটোরিক্সা উদ্ধার

Icon

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৫:১৩ পিএম

চুরি হওয়ার সাড়ে ৩ ঘন্টার মধ্যে অটোরিক্সা উদ্ধার
Swapno

চুরি হওয়ার সাড়ে তিন ঘন্টার মধ্যে একটি অটোরিক্সা উদ্ধার করেছে ফতুল্লা থানা পুলিশ। এসময় পুলিশ শামীম (৩০) নামের এক অটোরিক্সা চালককে গ্রেফতার করে।

 

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আজ সোমবার সকাল এগারোটায় ফতুল্লা বাজারের সামনে থেকে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ট্রাষ্টের মালিকানাধীন আয়াত-১ নামের অটোরিক্সাটি একজন নারী ও একজন পুরুষ ভাড়া করে। 

 

তারা ফতুল্লা এসে ড্রাইভার জিসানকে দোকান থেকে পুড়ি কিনে আনতে বলে। ড্রাইভার পুড়ি কিনে আনতে আনতে চোরেরা এটি নিয়ে পালিয়ে যায়। চুরির পর পর এটিকে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় শীতলক্ষা নদীর পারে নিয়ে যায় চোরেরা। সেখানে এটিকে বিক্রি করার চেষ্টা চলছিলো। 

 

ট্রাষ্টের ম্যানেজার ফরহাদ ঢালি বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানালে পুলিশ তৎপর হয়ে প্রযুক্তির মাধ্যমে অটোরিক্সার অবস্থান বের করে। এস আই আসাদুজ্জামান তালুকদার ও এ এস আই ওবায়দুর রহমান সেখানে অভিযান চালায়। অটোরিক্সা চোর শামীমকে গ্রেফতার ও অটোরিক্সাটি উদ্ধার করে। 

 

মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ট্রাষ্টের ম্যানেজার ফরহাদ ঢালি জানান, চুরি হওয়ার সাড়ে তিন ঘন্টার মধ্যে পুলিশ ট্রাষ্টের অটোরিক্সাটি উদ্ধার করেছে। আমরা পুলিশের কাছে কৃতজ্ঞ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন