বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২০, ০৪:৫৭ পিএম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্র লীগের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা ছাত্র লীগের উদ্যোগে উপজেলার ভূলতা এলাকায় এ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্র লীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম, সহ সভাপতি নাজমুল হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, মিরাজ মোল্লা, রোবায়েদ হাসান রাকিব, দপ্তর সম্পাদক সেলিম মাহমুদ সহ অনেকে।


