বন্ধুরা না, নিজ হাতেই নিজের পুরুষাঙ্গ কর্তন
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩৪ পিএম
অতিরিক্ত হস্তমৈথুনে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যাওয়ায় শারীরিক অক্ষম হয়ে যাওয়া ও যৌন সঙ্গমে ব্যর্থ হওয়ার ভয়ে নিজের পুরুষাঙ্গ নিজেই কেটেছে সোনারগাঁয়ের মাদ্রাসা ছাত্র মো. ইমরান হোসেন ইব্রাহিম।
শনিবার (৫ ডিসেম্বর) রাতে সোনারগাঁ থানা পুলিশ জানতে চাইলে ইব্রাহিম নিজ হাতে তার পুরুষাঙ্গ কাটার বিষয়টি স্বীকার করে। তারপর সে নাটক সাজানোর চেষ্টা করেছে বলেও স্বীকার করেছে। ইব্রাহিম বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিনের ছেলে। সে উলুকান্দি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফুটওভারের নিচে আহত অবস্থায় পুরুষাঙ্গ কাটা এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে পুলিশ। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করে।
শনিবার বিকেলে সোনারগাঁ থানা পুলিশ বিষয়টি তদন্ত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ইব্রাহিমের কাছে গেলে প্রথমে তালবাহনা করলেও পরে সে বিষয়টি পুলিশকে খুলে বলে।
ইব্রাহিম পুলিশকে জানায়, মাদ্রাসায় অধ্যায়নরত অবস্থায় সে অতিরিক্ত হস্তমৈথুন করতো। এতে তার পুরুষাঙ্গটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। যা কখনো ইচ্ছা করলেও উত্থিত হতো না। তাই সে তার লিঙ্গটি নষ্ট হয়ে গেছে এবং বিয়ের পর কোন ছেলে সন্তান জম্ম দিতে পারবে না বলে ভাবতে শুরু করে। স্ত্রী ও পরিবারের কাছে লজ্জা পেতে হবে ভেবে সে নিজে নিজেই এই পরিকল্পনা করে।
শুক্রবার রাতে নামায শেষে মসজিদের টয়লেটে গিয়ে ব্লাড দিয়ে তার লিঙ্গটি কেটে ফেলে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্যাথা যন্ত্রনায় একটি সিএনজি যোগে চিকিৎসার জন্য মোগরাপাড়া চৌরাস্তা আসে। সে মুহুর্তে রক্ত দেখে লোকজন তাকে জিঞ্জেস করলে সে অপহরণসহ জোড় করে দুর্বৃত্তরা তার লিঙ্গ কেটে দিয়েছে বলে নাটক সাজায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করে।


