Logo
Logo
×

নগরের বাইরে

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে ডাঃ বিরু’র নিন্দা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৯:১২ পিএম

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরে ডাঃ বিরু’র নিন্দা
Swapno

কুষ্টিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির ১নং সদস্য অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী (বিরু)।

 

রবিবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা মানে বাংলাদেশের অস্তিত্ব ও বাংলাদেশের স্বাধীনতাকে আঘাত করা। যে সকল দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ^াস করেনা এবং তারা বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি।

 

তারা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে নস্যাৎ ও দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে উল্লেখ করে তিনি শেখ হাসিনার নেতৃত্বে যে কোন ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন