Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে তিতাস কর্মকতা-কর্মচারিদের উপর হামলা, পুলিশের গুলি

Icon

যুগের চিন্তা রিপোর্ট 

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৮:২০ পিএম

আড়াইহাজারে তিতাস কর্মকতা-কর্মচারিদের উপর হামলা, পুলিশের গুলি
Swapno

আড়াইহাজারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এলাকাবাসীর হামলার শিকার হয়েছেন তিতাস গ্যাসের পাঁচ কর্মকতা-কর্মচারি। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামালা চালানো হয়।


রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত অভিযানের লোকজনের ওপর দফায় দফায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে এবং বেশ কিছু টিয়ারসেল নিক্ষেপ করে। প্রায় ৫০০ফুট সঞ্চালন লাইন জব্দ করা হয়।


ঘটনাস্থল থেকে পুলিশ ১০জনকে আটক করেছে। তারা হলো- ঝাউপাগড়া উত্তরপাড়া এলাকার আফজালের ছেলে মাহফুজ (১৫), জংশর আলী সাইফুল (৪০), সাইফুল পিতা অজ্ঞাত, মৃত জংসুর ছেলে শাবল (৪০), সাবলের ছেলে আকাশ (১৬) দক্ষিণপাড়া এলাকার আবুতালিবের ছেলে ইয়াসিন (১৫) ও শাজাহান রাঙ্গার ছেলে আরিফ (১৬) প্রমুখ।


তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোং লিঃ-এর বরাব শাখার ডেপুটি ম্যানেজারের দায়িত্বে থাকা মেজবাউল বলেন, গত ১০ নভেম্বর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে একই সংযোগ আবারও নিয়ে কিছু অসাধু লোকজন ব্যবহার করছিল। এমন তথ্যের ভিত্তিতে পুনরায় অভিযান চালানো হয়। 


সংযোগ বিচ্ছিন্ন করার এক পর্যায়ে এলাকার লোকজন স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েক কিছু কর্মকর্তা-কর্মচারি আহত হয়েছেন। তারা হলেন আবদুল্লাহ, কর্মকর্তা বাহার হোসেন, লিয়াকত, খৈয়ম, জহির ও সরোয়ার হোসেন প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন