বন্দরে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৭:৫০ পিএম
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর রোববার বেলা ১১টায় বন্দর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, সহকারী কমিশনার(ভুমি) আসমা সুলতানা, ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার ইন্সপেক্টর(তদন্ত) তারিকুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাজী নাছির উদ্দিন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।
বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


