Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোনারগাঁয় যুবলীগের বিক্ষোভ

Icon

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৭:৪৪ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সোনারগাঁয় যুবলীগের বিক্ষোভ
Swapno

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে (৬ ডিসেম্বর) রোববার সকাল ১১টায় সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত অত্র উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সম্মুখে এক বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বিক্ষোভ মিছিল শেষে উক্ত প্রতিবাদ সভায় সভাপতির বক্তৃতায় সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম নান্নু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে হাটছে তখন বাংলাদেশকে একটি সন্ত্রাসী ও মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র চালানো হচ্ছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করা হয়েছে।

 

মৌলবাদীরা কখনো বঙ্গবন্ধুকে মানেনা, বাংলাদেশের স্বাধীনতাকে বিশ^াস করেনা ও শেখ হাসিনার উন্নয়নকে মানেনা। তাদেরকে ঘৃণা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মৌলবাদীদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি রাজপথে থেকে সফল করার অঙ্গিকার ব্যক্ত করছি’।

 

সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম নান্নু’র সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী, সহ-সভাপতি আরমান আহম্মেদ মেরাজ, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুবলীগ নেতা নাজমুল খাঁন শান্ত, আদনান ফয়সাল, রানা খাঁন, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন