Logo
Logo
×

নগরের বাইরে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচু‌রের প্রতিবা‌দে রূপগ‌ঞ্জে বি‌ক্ষোভ

Icon

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৭:২৬ পিএম

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচু‌রের প্রতিবা‌দে রূপগ‌ঞ্জে বি‌ক্ষোভ
Swapno

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ভাস্কর্য ভাঙচু‌রের প্রতিবা‌দে নারায়ণগ‌ঞ্জের রূপগ‌ঞ্জে বি‌ক্ষোভ মি‌ছিল এবং সমাবেশ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এবং গাজী গ্রু‌পের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র নির্দেশনায় র‌বিবার (৬ ডি‌সেম্বর) উপ‌জেলার পূর্বগ্রাম বহুমু‌খি উচ্চ বিদ্যালয় মা‌ঠে কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন অাওয়ামীলীগ ও সহ‌যোগী অঙ্গসংগঠ‌নের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

 

কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন অাওয়ামীলীগের সভাপ‌তি অালহাজ্ব মোহাম্মদ জা‌হেদ অালীর সভাপ‌তি‌ত্বে ও অাওয়ামীলীগ নেতা শ্রী র‌বি রা‌য়ের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন, অাওয়ামীলীগ নেতা অালতাফ হো‌সেন, অাবুল হো‌সেন ও অা‌মিন বেপারী, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবলীগের সভাপ‌তি অা‌শিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা অাল হোসাইন রা‌সেল, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলীগের সভাপ‌তি ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপ‌ু, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলীগের সাধারন সম্পাদক অালমগীর হো‌সেন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবম‌হিলা লীগের সভাপ‌তি শারমীন অাক্তার, সাধারন সম্পাদক ম‌রিয়ম অাক্তার ম‌লি, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ম‌হিলা লীগের সভাপ‌তি জোসনা বেগম, সাধারন সম্পাদক অারজুদা বেগম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি অা‌নোয়ার হো‌সেন, সাধারন সম্পাদক অা‌বিদ হাসান চান‌মিয়াসহ অ‌নে‌কে।

 

এ সময় বক্তারা ব‌লেন, মৌলবাদীরা মূর্তির সঙ্গে ভাস্কর্য‌কে গু‌লিয়ে ফে‌লে‌ছে। দু’টি ভিন্ন জি‌নিস। কোনোভা‌বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনা বরদাস্ত করা হ‌বে না। যে‌কোনো মূ‌ল্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এর বিরোধিতাকারী মৌলবাদী চক্রের বিষদাঁত ভেঙে ফেলার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন