Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৬:৩৪ পিএম

সিদ্ধিরগঞ্জ থেকে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো মো. মাসুদ (২৮), শরিফুল ইসলাম রাসেল (৩০), মো. আব্দুর রব (৪২) (ড্রাইভার) ও নিশু সানজিদা (২১)।

 

শনিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ সানারপাড়ের পূর্ব নিমাইকাশারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

 

এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, ৪ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ৬টি মোবাইল ফোন ও ৯০০ টাকা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১০ এর উপ অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন