বন্দরে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৬:১৬ পিএম
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বন্দরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে কিভাবে মহান বিজয় দিবসের সকল কার্যক্রম সফল করা যায় এ নিয়ে মতবিনিময় হয়।
রবিবার (৬ ডিসেম্বর) সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা, বন্দর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাজী নাসির উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, মদনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালামসহ কর্মকর্তাগণ।


