Logo
Logo
×

নগরের বাইরে

ব্যাংক কর্মকর্তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৫:৩৪ পিএম

ব্যাংক কর্মকর্তাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
Swapno

ফতুল্লার একটি মাদক নিয়াময় কেন্দ্র থেকে হাত-পা বাধা অবস্থায় শাহাদাত (৪০) নামের এক ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মাদক নিরাময় কেন্দ্রের লোকজন তাকে মারধরসহ মাথা ন্যাড়া করে দিয়েছে বলে জানা গেছে।

 

শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফতুল্লা’র জালকুড়ি এলাকার দিপ্তি মাদকাসক্ত নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে তাকে উদ্বার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসা হয়।

 

এ ঘটনায় মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক খোকন (৪৩)কে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। আটককৃত খোকন সদর থানার ৬৫ নং বি,কে রোডের মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র।

 

ওই ব্যাংক কর্মকর্তা নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের পুত্র ও টানবাজার শাখার অগ্রনী ব্যাংকের ম্যানেজার বলে জানা গেছে।

 

শাহাদাতের ভাতিজা ইয়াসিন জানায়, শনিবার বিকেল ৪ টার দিকে ৮/১০ জন লোক তার চাচাকে মারতে মারতে টেনে হিচড়ে বি,কে,এম,ই লেখা সাদা মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-৫৩-৮৩১৬) তুলে নিয়ে যায়। এ বিষয়ে তারা সদর থানাকে অবগত করার পাশাপাশি ৯৯৯ নাম্বারে ফোন করে।

 

পরে ফতুল্লা মডেল থানার এস,আই শামীম রাত সাড়ে তিনটার দিকে জালকুড়ির দিপ্তি মাদকাসক্ত নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে তার চাচাকে উদ্বার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।

 

ঘটনার শিকার ব্যাংক কর্মকর্তা শাহাদাত জানান, বি.কে.এম.ই লেখা সাদা মাইক্রোবাসে করে তাকে নিয়ে গয়ে হাত-পা বেধে ব্যাপক টর্চার করা হয়। এক পর্যায়ে তারা তার মাথা ন্যাড়া করে দেয় এবং তাকে ইনজেকশন পুশ করার চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

 

এ বিষয়ে এস,আই শামীম জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে দিপ্তি মাদক নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আহতবস্থায় ব্যাংকার শাহাদাতকে উদ্বার করি। সে সময় সে চিকিৎসা কেন্দ্র থেকে খোকন নামের একজনকে আটক করি।

 

এ ঘটনায় গোপন সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শাহাদাতের স্ত্রী তার স্বামীকে মাদকাদক্ত আখ্যায়িত করে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য আবেদন করে। তাই মাদক নিরাময় কেন্দ্রের লোকজন শনিবার বিকেলে ব্যাংক কর্মকর্তাকে মাইক্রোবাসে করে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে যায়।

 

এ বিষয়ে শাহাদাতের স্ত্রী সাউথ ইস্ট ব্যাংক’র ঢাকা মতিঝিল শাখায় কর্মরত রওশন আরা জানান, তার স্বামী একজন মাদকাসক্ত ও মানসিক রোগী। তার স্বামী তাকে নিয়মিত মানসিক এবং শারিরীক নির্যাতন করতো উল্লেখ করে তাকে বিকৃতি চরিত্রের বলে তিনি দাবী করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন