Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে বিউটি পার্লার ও সেলাই কাজের প্রশিক্ষণ কর্মসূচী

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ০৪:৪৩ পিএম

রূপগঞ্জে বিউটি পার্লার ও সেলাই কাজের প্রশিক্ষণ কর্মসূচী
Swapno

রূপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং এ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় সেলাই ও বিউটি পার্লার বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

 

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার চনপাড়া এলাকার সেতুবন্ধন পাঠশালা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

 

রূপগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক একেএম শাহরিয়ার রেজা, সহকারী পরিচালক একেএম আব্দুল্লাহ ভুঁইয়া, সহকারী পরিচালক সেলিমুল ইসলাম, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার নুসরাত কাদিরসহ গণমান্য ব্যক্তিবর্গ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন