Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৫২ পিএম

বন্দরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭
Swapno

বন্দরে স্বামী-স্ত্রীসহ বিভিন্ন অপরাধে সিআর ও জিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৭জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

 

আসামীরা হলো বন্দর কল্যান্দি এলাকার মৃত সুরা প্রধানের ছেলে লাভলু (৪২), একই এলাকার সামসুদ্দিনের ছেলে ওয়াজ আলী (৪৫), চৌরাপারা এলাকার ওয়াজ উদ্দিন মিয়ার ছেলে আজিম (৪০), একরামপুর কলেজ মাঠ এলাকার মৃত এমতাজ উদ্দিনের ছেলে আশাবুদ্দিন (৪৪), আশাবুদ্দিনের ছেলে পলাশ (২৪), আশাবুদ্দিনের স্ত্রী সূর্যরানী (৩৬) ও আলীনগর এলাকার নুরুল ইসলামের ছেলে খোকন (৩৩)।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন