Logo
Logo
×

নগরের বাইরে

৫নং ওর্য়াডে নবগঠিত পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৯:৪৯ পিএম

৫নং ওর্য়াডে নবগঠিত পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওর্য়াডে নবগঠিত পঞ্চায়েত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ নভেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।

 

নবগঠিত পঞ্চায়েত কমিটির সভাপতি সিদ্ধিরগঞ্জ থানার সাবেক পৌর প্রশাসক আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো.মজিবুর রহমান (বি.এস.সি)।

 

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান বলেন, সমাজের প্রথম বিচার ব্যবস্থা হলো পঞ্চায়েত কমিটি। পঞ্চায়েত কমিটির মাধ্যমে সমাজ আধুনিক ও সুসংগঠিত হয়। সামাজে অপকর্ম কম হয় এবং সমাজে একটা শান্তিময় পরিবেশ সৃষ্টি হয়।

 

নবগঠিত পঞ্চায়েত কমিটির দায়িত্ব যারা গ্রহণ করেছে আমি তাদের শুভেচ্ছা জানিয়ে বলছি আপনারা আপনাদের সঠিক দায়িত্ব টা পালন করবেন। 

 

পরিচিতি সভায় আরও উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ইয়াছিন মিয়া,নাসিক ৪,৫,৬ নং ওর্য়াডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম,আঞ্চলিক ইউনিয়ন শ্রমীকলীগের সভাপতি সামাদ ব্যাপারী,থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক,নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন