‘স্বাধীনতা পদকে’ ভূষিত হওয়ায় মন্ত্রী গাজীকে শুভেচ্ছা প্রদান
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০, ০৮:০৪ পিএম
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ দেশের সর্বোচ্চ সম্মানজনক ‘স্বাধীনতা পদকে’ ভূষিত হওয়ায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে রূপগঞ্জ রূপসী’র গাজী ভবনে বাংলাদেশ এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে এ শুভেচ্ছা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্ট এর সাংগঠনিক সম্পাদক আহমেদ সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমাজ কল্যাণ সম্পাদক মো. জহুরুল ইসলাম রোজেন, সাংস্কৃতিক সম্পাদক মো. মেহেদী হাসান সিদ্দিকী, পারভেজ হাসান, বিমল কুমার, আশরাফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জাতীয় জীবনে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২৯ অক্টোবর সকালে প্রধানমন্ত্রীর পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক ও সম্মাননা পত্র তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ওসমানী স্মৃতি মিলনায়তনে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন।


